কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিসন ও ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মধ্যে বিল সংগ্রহ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সোমবার তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী ও তিতাস গ্যাসের কোম্পানি সচিব মো. ইয়াকুব খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ উপস্থিত ছিলেন
০০০
মার্কেন্টাইল ব্যাংকে রিপোর্টিং গাইডলাইন্স অব সিডিউল ব্যাংক স্ট্যাটিসটিকস (এসবিএস টুএন্ডথ্রি) শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক
