ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রেমিকার বাসায় গিয়ে অন্তর (২০) নামের এক প্রেমিকে রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে প্রেমিকের লাশ নিয়ে হাসপাতালে গেলেন প্রেমিকা জিয়াসমিন। অন্তর আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে প্রেমিকা জিয়াসমিন।
এ ঘটনায় প্রেমিকা জিয়াসমিনকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের (উ:) কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত অন্তর সদর উপজেলার কাউতলী ডিসি বাংলা এলাকার কামাল চৌধুরীর ছেলে।
