ট্রাম্পের চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব। গুগলের মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া জানিয়েছে, সহিংসতা উসকে দিতে পারে—এমন অনেক বিষয়ও সরিয়ে দেওয়া হয়েছে। খবর আলজাজিরার

অনলাইন প্ল্যাটফাম এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কোম্পানি তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের শাস্তি দিচ্ছে—যারা গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় উসকানি দিয়েছিল। ইউটিউব এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতার আশঙ্কা এবং সাম্প্রতিক উদ্বেগের কারণে আমরা ডোনাল্ড জে ট্রাম্পের চ্যানেলে আপলোড করা নতুন বিষয়গুলো সরিয়ে দিচ্ছি। অন্তত সাত দিনের জন্য ঐ চ্যানেলে নতুন বিষয় আপলোড বন্ধ          থাকবে। ভিডিও শেয়ারিং প্লাটফরম ইউটিউব জানায়, তারা ট্রাম্পের চ্যানেল নিয়ে বিভিন্ন মন্তব্যও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। ইউটিউব জানায়, এই চ্যানেলে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ট্রাম্পের ভোট জালিয়াতির বক্তব্য দেখেছেন ৫৮ লাখ মানুষ। এই ফ্রি চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২৭ লাখের বেশি।