গতকাল বুধবার ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিয়াকত হোসেন বল্টু (৫০) নামে এক জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৮টার দিকে শৈলকুপার কবিরপুর এলাকায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন (ডালিম মার্কা) ও আলমগীর হোসেন খানের (পাঞ্জাবি মার্কা) সমর্থকদের মধ্যে প্রচারণা নিয়ে সংঘর্ষ হয়। এতে শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টুসহ দুই জন আহত হন। বল্টুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
