কলাবাগানে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণজনিত অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর ঘটনায় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম দেশের ১৭৮টি সদস্য সংগঠনের একটি মোর্চা সংগঠন। ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সারা দেশে নারী ও কন্যাশিশুদের ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আমরা শঙ্কিত ও উদ্বেলিত।
