বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন টেলিটকের নেটওয়ার্ক সমস্যা যেমন রয়েছে, সেইসঙ্গে তাদের সেবার মানও খারাপ হয়ে গেছে। টেলিটকের প্রধান সমস্যা হচ্ছে কাস্টমার কেয়ার সেন্টারের সংখ্যা কম, সেইসঙ্গে রিচার্জ পয়েন্টের সংখ্যাও কম এবং গ্রাম পর্যায়ে নেই বললেই চলে। জেলা শহর ছাড়া উপজেলা পর্যায়ে কাস্টমার কেয়ার পয়েন্ট নেই। অন্য অপারেটরের তুলনায় কলরেট এবং ইন্টারনেট ডাটার দাম কম হওয়া সত্ত্বেও টেলিটকের গ্রাহক বৃদ্ধি না পাওয়ার প্রধান কারণ হচ্ছে রিচার্জ এবং কাস্টমার কেয়ার পয়েন্টের অপ্রতুলতা। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
হূদয় রহমান
সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা
