আসলো শীত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:৩৫

হিম কুয়াশার চাদর গায়ে আসলো শীত

মিষ্টি রোদের ঝিকমিকানো আলোর গীত।

 

টুপটুপিয়ে শিশিরকণা পড়লো ঝরে

পা ভিজে যায় হাঁটলে সবুজ ঘাসের পরে।

 

সরষে ফুলে উঠছে দুলে হিমেল হাওয়া

ফুলগুলো সব হলুদবরণ রঙে নাওয়া।

 

মাঠের আলে খেজুর গাছে রসের হাঁড়ি

নতুন ধানের পিঠাপুলি সবার বাড়ি।

 

হিমেল দিনের রোদের আলোয় ভাঙল ঘুম

আয়েস করে পায়েস খাওয়ার পড়লো ধুম।