বলি, তোমারও তো চাই অমন ফড়িংডানা দুটো
মুঠো ভরে রোদ নিয়ে বানাবে জল-বালিহাঁস
একরাশ বাতাস এনে নাচাবে, গাইবে সংগীত
খুশিতে হাততালি দেব এই কনকনে শীতেও।
দিতেও পারব চাইলেই হূদয়ের উজ্জ্বল পরশ
খোশমেজাজ নিয়ে তবু উড়বে ওড়নাবিহীন
মীন বা মকর জাতক সন্ধ্যায় বাসায় আসবে মায়া
আবছায়া গতকাল ছিল এ বাড়ির গাড়ল স্বজন।
ক’জন ছিল সাথে জানে কেবল পরিমাণ ঘোষ
বয়স বাড়লেও ঘোটকী রাখে চারটে সাথে
প্রভাতবাবুরা স্নায়ুর ব্যায়াম করে স্নাতক হয়ে
ভেষজে মেতে ছড়ি ঘোরায় পুরো একহাতে।
শোনো, অমন উজ্জ্বল বাসনাদি তুলে রেখে দিতে নেই
অলক্ষেই আগুনডানায় গলে যায় সমুদয় মোম।
