কুয়াশা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:৩৮

কুয়াশায় ঢেকে গেছে সকালের উদ্দীপিত সূর্য

ঘোর অন্ধকার এসে গিলে খায় সমস্ত দুপুর

বিকেলের শেষ রোদ কী করুণ হামাগুড়ি দেয়

পশ্চিম দিগন্তে ভেড়ে কালচে লাল মেঘের বহর

রক্তিম সূর্যটা যেন রেখে যায় তার দীর্ঘশ্বাস

সন্ধ্যার বিষণ্ন ছায়া ঢেকে দেয় সবুজ মানচিত্র।

 

অবশেষে রাত্রি নামে নীলিমায় ভেসে ওঠে চাঁদ

জোছনার চাদরে মুখ ঢেকে দেখি রুপালি আকাশ

অদ্ভুত আলোর রাত ঘুম নেই নক্ষত্রের চোখে

পূর্ণিমার মমতার সে আলোয় আশা জাগে মনে

ভীষণ পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছি তবু স্বপ্ন দেখি

পরবর্তী সকালের সূর্য যদি শক্তিমান হয়।