প্রেম কিংবা দ্রোহে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:৩৮

সুখের অভিনয় আর সুখী হওয়া এক কথা নয়

অসুখীও অভিনয় করে

না করে উপায় থাকে না কখনও কখনও

নকল হাসি

গরিবের ধনী ধনী ভাব

নকল ভদ্রলোক

মেকি পণ্ডিত ভণ্ড সাধু

ভেজাল পণ্যের মতো বাড়ছে যত্রতত্র আশঙ্কাজনক

 

প্রেম কিংবা দ্রোহে

ভেতর কিংবা বাহির একই হলে

আর কিছু না হোক

সততার শিকড় ছড়িয়ে যায় সব দিকে

আমরাও বেড়ে উঠি নিরাপদ নিরন্তর