তা র কা ব চ ন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২০:৩৯

ওটিটি প্লাটফর্ম হলো ছোট একটা হল। এখানে দেখতে হলে আপনাকে টাকা দিয়েই দেখতে হচ্ছে। আপনি হয়তো ফোনে বা যাদের স্মার্ট টিভি আছে সেখান দেখতে পাচ্ছেন। আমি এটাকে একদিক থেকে ভালোই বলবো। এখানে কাজ করার সুযোগটা হচ্ছে। আর এমন তো নয় ওয়েব ফিল্মে কাজের কোয়ালিটি খারাপ হচ্ছে, যেটা করতে আমার আপত্তি থাকবে। এখন ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মের কোয়ালিটি নাটকের চেয়ে ভালো হচ্ছে। নাটকের চেয়ে এখানে বাজেট বেশি থাকছে, বিগ ক্যানভাসে হচ্ছে। তাই ওটিটি প্লাটফর্মে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া যেহেতু নাটকের চেয়ে ওয়েব ফিল্মের কোয়ালিটি ও বাজেট বেশি, তাই ওটিটি প্লাটফর্মে কাজ করতে আমার ভালো লাগে।

 

ওটিটি প্লাটফর্ম ও ওয়েব ফিল্মে কাজ প্রসঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম