বাড়ি বাড়ি যাচ্ছে ধান ভাঙার মেশিন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৪৪

রাজিবপুরে এ মৌসুমে আমন ধান কাটা প্রায় শেষের দিকে। কৃষক-কৃষানিরা এখন ব্যস্ত ধান সেদ্ধ করে শুকিয়ে গোলায় তোলার কাজে। সেই সঙ্গে চলছে ধান ভাঙার কাজ। কৃষকদের এখন আর ধান ভাঙাতে হাটবাজার কিংবা মিলে যেতে হয় না। ফোন দিলেই ধান ভাঙানো মেশিন পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। ধুলাউড়ি গ্রামের কৃষানি সুকজান (৬০) বলেন, খবর দিলেই ধানভাঙা মেশিন নিয়ে বাড়িতে আসে। বাড়িতে বসেই পাচ্ছি ধান ভাঙার সুবিধা। গড়াইমারি গ্রামের বেলাল বলেন, কেউ ধান ভাঙার জন্য ফোন দিলে বাড়ি বাড়ি চলে যাই। মণপ্রতি ৫০ টাকা নেই।