তারাগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। শীতের কারণে এখন সব শ্রেণির মানুষ ভিড় করছে গরম কাপড়ের দোকানে। ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতেও গরম কাপড়ের চাহিদা বেড়েছে দ্বিগুণ। তবে ভিড় বেশি পুরোনো শীতের কাপড়ের দোকানে। নিম্ন আয়ের মানুষ ভিড় করছে এসব দোকানে। শহিদুল ইসলাম নামে এক ক্রেতা জানান, এসব দোকানে কম দামে বিদেশি পুরোনো গরম কাপড় মিলছে। দামে কিছুটা সস্তা হওয়ায় এখানে চলে এসেছি। বিক্রেতা সাইফুল ও মোবারক জানান, গতবারের চেয়ে এবার কাপড়ের দাম কিছুটা বেশি। কাপড়ের প্রতিটি গাঁইট বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে।
