চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার যোগাযোগ মাধ্যম দোহাজারী দিয়াকুল-ধোপাছড়ি জিরু বক ছড়ার ওপর নির্মাণাধীন প্রায় ৮১ মিটার পিসি গার্ডার ব্রিজের নির্মাণকাজ চলছে ধীর গতিতে। সংশ্লিষ্ট ঠিকাদার আনোয়ার কন্সট্রাকশন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রাজু আহমেদ জানান, পাহাড়ি এলাকায় যোগাযোগ সংকটের কারণে মালামাল বহন করা এবং নির্জন স্থান হওয়ায় শ্রমিকরা কাজ করতে অনিহা প্রকাশ করার কারণে কাজে গতি কম। চন্দনাইশ উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজাউন নবী বলেন, জিরু বক ছড়া ব্রিজের কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ চলতি মৌসুমে শেষ হবে বলে আশা করছি।
