মিরসরাইয়ে দুর্বৃত্তের হামলায় এক জনের মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৪৬

মিরসরাইয়ে বুধবার রাতে দুর্বৃত্তের হামলায় এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আতাউল ইসলাম (৪০)। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মহামায়া লেক সড়কের পাশে অবস্থিত সিপি ব্রিডার ফার্মের ভেতর এ ঘটনা ঘটে। আতাউল ইসলাম বগুড়ার ধুনট উপজেলার চিকাসি মোহনপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে এবং ঐ ব্রিডার ফার্মের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সিপি ফার্মের অ্যাডমিন বিল্লাল হোসেন বলেন, এ ব্যাপারে জোরারগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। জোরারগঞ্জ থানার ওসি মো. নুর হোসেন মামুন বলেন, দুর্গাপুর ইউনিয়নের সিপি ফার্মের ভেতরে এক কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঐ কর্মকর্তাকে ফার্মের ভেতর কে বা কারা মাথায় আঘাত করেছে। পরে ফার্মের লোকজন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিলে সেখানে তার মৃত্যু হয়। তদন্ত কার্যক্রম চলছে, তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।