জলমহালের মালিকানা নিয়ে সংঘর্ষে এক জন নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৪৬

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে তেরয়াল গ্রামে ধামাইল জলমহালের মালিকানা নিয়ে বৃহস্পতিবার দুই মত্স্যজীবী সমিতির সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। নিহতের নাম জইনুদ্দিন (৬০)। তিনি তেরয়াল গ্রামের তেরয়াল আদর্শ মত্স্যজীবী সমিতির সদস্য। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে শিমুলবাঁক ইউনিয়নের ধামাইল জলমহালের মালিকানা নিয়ে স্থানীয় দুইটি মত্স্যজীবী সমিতির মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জইনুদ্দিন নামের একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় দুই পক্ষের ছয় জনকে আটক করা হয়েছে।