সভাপতি বাবু, এনায়েত সাধারণ সম্পাদক

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:৩৩

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে আবদুল বাতেন বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার গুলিস্তানের মহানগর নাট্য মঞ্চে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আলহাজ আবুল কালামের সভাপতিত্বে ৪০০ কাউন্সিলর এ সভায় অংশ নেন। পরে তাদের মতামতের ভিত্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।