শৈলকুপা পৌরসভা নির্বাচন

৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন স্থগিত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৪৭

শৈলকুপা পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর খান বাবুর মৃত্যুতে বৃহস্পতিবার ঐ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর নির্বাচন স্থগিত করেছেন রিটার্নিং অফিসার মো. রোবুন্নুজ্জামান। তিনি জানান, এ ওয়ার্ডে মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য বুধবার রাতে শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামের পাশে কুমার নদী থেকে কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর খান বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।