পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৪৮

পঞ্চগড়ে বৃহস্পতিবার পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। নিহত হলেন রাজমিস্ত্রি উসমান গনি (৫০)। জেলার সদর উপজেলার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উসমান গনি সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের সুরিভিটা এলাকার আব্দুর রহমানের ছেলে। পঞ্চগড় থানার ওসি আবু আককাছ আহমেদ জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। অভিযোগ পেলে পরবর্তীতে আইনিব্যবস্থা নেওয়া হবে।

গাংনীতে বাস উলটে সাত যাত্রী আহত

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের সামনে বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাস উলটে হেলপারসহ সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।