মানিকগঞ্জে নারী নির্যাতন রোধে ধর্মীয় নেতা ও প্রশাসনের সাথে বাল্য বিবাহ নিরোধ আইন বিষয়ক সংলাপ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বারসিক সিংগাইর রিসোর্স সেন্টারে বাল্য বিবাহের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা ও সতর্কতা করা হয়। জাতীয় মহিলা সংস্থার সিংগাইর শাখার চেয়াম্যান অধ্যাপক শাহীন আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিংগাইর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, বিশেষ অতিথি ছিলেন কাজী ইসমাইল হোসেন, অ্যাড. মোস্তাফিজুর রহমান মিলন, অধ্যাপক জগদীস চন্দ্র বালো, বারসিকের প্রোগ্রাম অফিসার নজরুল ইসলাম, শিমুল কুমার প্রমুখ।
