ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলের মধ্যে ডিসকাউন্ট অফার সংক্রান্ত সমঝোতা সম্প্রতি স্বাক্ষরিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন এবং রয়েল টিউলিপের সিইও কাজী এএসএম আনিসুল কবির চুক্তিতে স্বাক্ষর করেন
০০
উত্তরা ব্যাংক লিমিটেডের ‘ব্যবসা উন্নয়ন ও মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক সম্মেলন-২০২১’ সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, মো. আবুল হাশেম এবং মো. আশরাফ-উজ-জামান
০০
ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২০ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি লোকমান হাকিম এবং বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. ফারুক আলম। এছাড়া অ্যাসোসিয়েশনের বার্ষিক বাজেট ও বিগত বছরের আর্থিক হিসাবনিকাশ সদস্যদের কাছে উপস্থাপন করেন অর্থসম্পাদক মো. তোফাজ্জল হোসেন। উক্ত সভায় অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ অন্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অ্যাসোসিয়েশনের আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৮ মার্চ সম্পন্ন করার সিদ্ধান্ত হয়
