দর কমার শীর্ষে জিলবাংলা সুগার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৫১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৬ দশমিক ৭৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জিলবাংলা সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত বুধবার জিলবাংলা সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭১ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৫৭ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা বা ৮ দশমিক ১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিলবাংলা সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৭ দশমিক ৪০ শতাংশ, আরএন স্পিনিংয়ের ৬ দশমিক ৫২ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৫ দশমিক ৫৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৪ দশমিক ৮৭ শতাংশ, আরামিট সিমেন্টের ৪ দশমিক ৭৩ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৭২ শতাংশ এবং পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে।