ল্যান্ডফোন এখনো অচল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৫৪

দীর্ঘদিন ধরে ধানমন্ডি এলাকায় আমার বাসার ল্যান্ডফোন (৯৬৬৯৯৬৭) বিকল হয়ে আছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়া হলেও কাজ হচ্ছে না। এর আগেও একই সমস্যার পর দীর্ঘদিন ভুগতে হয়েছে। এছাড়া সময়মতো টেলিফোন বিলও পাঠায় না। ফলে অকারণে বিল বাকি পড়ে যায়। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী

বাড়ি: ২৭, ফ্ল্যাট: ১০৪, সড়ক: ৪, ধানমন্ডি, ঢাকা