চলার পথে কেউ একজন দ্রুত ছুটে আপনাকে পেছনে ফেলে যাচ্ছে। যা মেনে নেওয়া আপনার জন্য তীব্র অস্বস্তিকর। এক্ষেত্রে আপনি কী করবেন? নিজে এগিয়ে যাবেন নাকি পেছন থেকে আঘাত করে তাকে প্রতিযোগিতার ময়দান থেকে ছিটকে দেবেন। দুটো পথই খোলা আছে। তবে দ্বিতীয়টির চাইতে প্রথমটি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। কেননা কাউকে অতিক্রম করতে চাইলে তাকে বাধা দিয়ে না আটকিয়ে নিজের চলার গতিকে একটু বাড়িয়ে নিন। দেখবেন একদিন আপনিও তাকে অতিক্রম করে সামনে চলে গেছেন। তাই জয়ী হতে হলে কারো প্রতিবন্ধক না হয়ে বরং নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করুন। কারো এগিয়ে যাওয়ার কৌশল অনুসরণ না করে নিজের মধ্যে থাকা ত্রুটিগুলো চিহ্নিত করে সংশোধনের সংকল্প করুন। এজন্য পরিশ্রম করুন, বড় স্বপ্ন দেখুন আর তা বাস্তবায়নে সচেষ্ট হোন। দেখবেন দিন শেষে প্রকৃত জয় আপনার পাশেই শোভা পাবে। যে জয় হবে অনেক সম্মানের আর পরিপূর্ণ আত্মতৃপ্তির। সুতরাং কাউকে ছোট করে নিজে বড় হওয়া নয় বরং নিজের কাজের মাধ্যমে নিজেকে মর্যাদাবান আর সম্মানিত করে তুলুন।
মুহাম্মদ আবু হানিফ
চন্দনাইশ, চট্টগ্রাম
