রংপুর মেয়র কাপ টি টুয়ান্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম খেলায় তিস্তা থান্ডার্সকে ২ ইউকেটে পরাজিত করে তাজহাট ওয়ারিয়ার্স। ম্যাচে ৬৮ রান করে ম্যাচসেরা হন একলাসুর রহমান রিংকু।
দিনের অন্য খেলায় বেগম রোকেয়া পাইওনিয়ার্সের দেওয়া ১৫১ রানের জবাবে শ্যামা সুন্দরী দ্য বিউটি ১৫২ রান করে জয়লাভ করেন। এ ম্যাচে ১৪ বলে ২২ রান সংগ্রহ করে ম্যাচসেরা হন শ্যামা সুন্দরীর ফিরোজ আহমেদ।
দিন শেষে দুই সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও টুর্নামেন্টের আহ্বায়ক আলহাজ মো. মাহমুদুর রহমান টিট।
