তিতাসে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৫৭

কুমিল্লার তিতাসে শহিদ বুদ্ধিজীবী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এ কে এম নুরুল আবসার স্মরণে মজিদপুর অভ্যন্তরীণ টিভিকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বুধবার রাতে মজিদপুর মধ্যপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। বাবু-রাব্বি জুটি সবুজ সোহাগ জুটিকে ২-০ সেটে হারিয়ে টুর্নামেন্টের বিজয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মজিদপুর ইউপি সদস্য মো. আমিনুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।