শোক সংবাদ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:৩৪

শামীম মাহিপারা কামাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত আ.ফ.ম কামাল উদ্দিনের স্ত্রী শামীম মাহিপারা কামাল (৭৫) গত ২৯ ডিসেম্বর কানাডায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে যান। তার মরদেহ মঙ্গলবার দেশে পৌঁছবে। ২৩ জানুয়ারি বাদ জোহর ধানমন্ডির সাতমসজিদ রোডের ঈদগাহ মসজিদে নামাজে জানাজার পরে রায়েরবাজার বধ্যভূমি সংলগ্ন রায়েরবাজার সরকারি কবরস্থানে তাঁকে দাফন করা হবে। আগামী শুক্রবার বাদ আছর ধানমন্ডির মাইডাস সেন্টারের ১১ তলায়, প্লট-৫, সড়ক-২৭ (পুরনো) কুলখানি অনুষ্ঠিত হবে।

মমতাজ বেগম বকুল

সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুনের সহধর্মিণী সুইড বাংলাদেশ জামালপুর শাখার সাবেক প্রধান শিক্ষক, সুইড বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং  জামালপুর বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মমতাজ বেগম বকুল শনিবার দুপুরে হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল রবিবার সকালে সুইড বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে প্রথম জানাজা বাদ আছর, জামালপুরে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।