নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা গ্রামে বৃহস্পতিবার পৌষসংক্রান্তিতে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীরা ভিড় করে। নবাবগঞ্জ উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত নিপু জানান, প্রতি বছর বাংলা পঞ্জিকা হিসাবমতে, পৌষ মাসের শেষ দিনে এ উত্সব পালন করা হয়। এবার করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এ উত্সবের আয়োজন করা হয়। পল্লিচিকিত্সক বিমল মজুমদার বলেন, মেলা উপলক্ষ্যে কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়িগুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। আপ্যায়নের জন্য ঘরে ঘরে রকমারি পিঠা বনানো হয়। কান্দা মাত্রা গ্রামের মায়ারানী বলেন, প্রতি বছর ১৫ দিনব্যাপী এ মেলার আয়োজন হয়।
