রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:৩৪

মুক্তিযোদ্ধা খবির উদ্দিন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দিহানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দীন (৭২) শনিবার দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। রাতে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাবেক এমপি ইমদাদুল হক প্রমুখ শোক প্রকাশ করেছেন।