ইত্তেফাকের প্রবীণ প্রেসকর্মী শ্রী লাল মোহন সরকারের পরলোকগমন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:৩২

দৈনিক ইত্তেফাকের সাবেক প্রবীণ প্রেসকর্মী শ্রী লাল মোহন সরকার (৮৪) বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে ডগাইর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোনাপাড়া পারিবারিক শ্মশানে রাত ৮টায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তিনি স্ত্রী, ছয় ছেলে ও পাঁচ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।

ইত্তেফাকের তিন ইউনিয়নের

শোক জ্ঞাপন

শ্রী লাল মোহন সরকারের মৃত্যুতে দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহাম্মদ, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আমজাদ মারুফ গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।