৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার ১ম শ্রেণি পদে নিয়োগের লক্ষ্যে গত ২৯ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে সুপারিশকৃত ৪৪৩ জন প্রার্থীর মধ্যে ৪০ জন প্রার্থী নন-ক্যাডার আবেদনপত্রের কপি জমা দেননি। এমতাবস্থায়, ৪০ জন প্রার্থীকে ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারির মধ্যে নন-ক্যাডার আবেদনের কপি কমিশনের আগারগাঁও শেরেবাংলানগরস্থ প্রধান কার্যালয়ে জমা দিতে পুনরায় অনুরোধ করা হলো। বর্ণিত তারিখের মধ্যে যেসব প্রার্থী নন-ক্যাডার আবেদনপত্রের কপি জমা প্রদান করবেন না সংশ্লিষ্ট পদে তাদের সাময়িক সুপারিশ বাতিল করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি
