অনলাইনে বরিশাল সিটি করপোরেশনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। কেন্দ্রীয় সার্ভারে উন্নয়ন কাজের জন্য এই কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে বরিশাল সিটি করপোরেশন। করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, ঢাকা থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কেন্দ্রীয় সার্ভার চালু না হওয়া পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। আর কেন্দ্রীয় সার্ভার চালু হলে বিষয়টি পরবর্তীতে জনসাধারণকে জানিয়ে দেওয়া হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বরিশাল সিটি করপোরেশন।
