আনোয়ারা বেগম
টাঙ্গাইল আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং ১৯৫০ ও ৬০-এর দশকে বঙ্গবন্ধু ও মওলানা ভাসানীর বিশিষ্ট অনুরাগী মাহবুবুর রহমানের (মটু মিয়া) স্ত্রী আনোয়ারা বেগম ৫ জানুয়ারি ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি দানশীল, সমাজসেবী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আর্থিকভাবে সহায়তা করেছেন। তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
