টেকনাফে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা নাফ নদীর মধ্যবর্তী জইল্যাদিয়া দ্বীপে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রামের পটিয়া থানার শেয়ারী পাড়ার মৃত আব্দুস শুক্কুরের পুত্র মো. সাবের এবং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের মো. আলী আহমদের পুত্র মো. করিম মোল্লাহ প্রকাশ করিম।
