মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে খানজাহান আলী ও ভাষা শহীদ বরকত ফেরির ক্যান্টিন মালিককে মেয়াদ উত্তীর্ণ কেক ও বাসি-পচা খাবার বিক্রয়ের দায়ে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে ফেরির ক্যান্টিনে মেয়াদ উত্তীর্ণ খাবার, কেক ও বাসি-পচা মাছ বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন ।
অভিযানে ফেরি খানজাহান আলীর ক্যান্টিন মালিককে ৪০ হাজার ও ভাষা শহীদ বরকত ফেরির ক্যান্টিন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাধারণ যাত্রীদের মাঝে ভোক্তাধিকার আইন সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
