জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন তাদের নতুন গান রিলিজ দিতে যাচ্ছে। আর এই গানেই চমক হিসেবে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার। এবার নিজের ব্যান্ড ছেড়ে অন্য ব্যান্ডের গানে মডেল হলেন তিনি। এতে তার সঙ্গে আরো দেখা যাবে কাজী নওশাবা আহমেদকে।
জানা গেছে, রাজধানীর বিভিন্ন লোকেশনে এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। গানটিতে নিজের নাম ভূমিকাতেই অভিনয় করেছেন তিনি। ভিডিওটির গল্পে দেখা যাবে, শহুরে কিছু কাশফুল একটি উদাসীন কিশোর বোতলে ভরে। ছোট্ট দুর্ঘটনার পর সেই বোতল চলে যায় এক শিক্ষক, তারপর ছাত্র, পরে ডাক্তারের কাছে। হাত ঘুরে সেটি যাবে বাপ্পা মজুমদারের কাছে। সেটা তিনি তুলে দেবেন শিরোনামহীনের কাছে। ঘটনাক্রমে বোতলটি পৌঁছে যাবে কিশোরের হাতে।
