কিটস স্পন্সর আকাশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ জাতীয় দলের কিটস স্পন্সর হয়েছে আকাশ। বাংলাদেশে ডিজিটাল স্যাটেলাইট সার্ভিস ডিটিএইচ (ডিরেক্ট টু হোম)  প্রযুক্তি নিয়ে এসেছে আকাশ। এটি বেক্সিমকো কমিউনিকেশন্সের একটি ব্র্যান্ড। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। এর আগে গত বছর জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে জাতীয় দলের স্পন্সর ছিল আকাশ। এবার উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে বেক্সিমকো গ্রুপ।