স্পোর্টস ডেস্ক
ভয়ানক বাজেভাবে মৌসুমটা শুরু করার পর যেন ধীরে ধীরে পথ খুঁজে পাচ্ছিল আর্সেনাল। লিগে টানা সাত ম্যাচ জয়বঞ্চিত থাকার পর জিতেছিল টানা তিন ম্যাচ। সেই জয়রথ এবার থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের ঘরে মাঠে এসে গোলশূন্য ড্র করেছে রজ হজসনের ক্রিস্টাল প্যালেস।
এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যারম্যারে ম্যাচে দুই দলের মধ্যমাঠই যথেষ্ট সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। মধ্যমাঠ ও আক্রমণভাগের রক্ষণশীলতায় তাই গোলমুখ ভেদ করতে পারেনি কোনো দলই। এই ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১তম স্থানে অবস্থান করছে আর্সেনাল। আর তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে ১৩-তে অবস্থান করছে প্যালেস।
