আড়াইহাজারে কৃষিজমির মাটি কাটায় এক জনের জেল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:০২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে কৃষিজমি ও খালের মাটি কেটে বিক্রির অভিযোগে এক জনের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকায় এই ঘটনা ঘটে। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. উজ্জল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী, ফাউসা, ছোট ফাউসা, মারুয়াদীসহ বিভিন্ন এলাকায় একটি মহল খাল ও কৃষকের ফসলি জমির মাটি কেটে জোরপূর্বক বিক্রি করে আসছিল। এই অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেনের নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশের একটি টিম উক্ত অভিযান পরিচালনা করে। এ সময় উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভেকু ও ড্রাম ট্রাকের শ্রমিকরা পালিয়ে যায়।