রূপগঞ্জের তারাবো পৌরসভার নির্বাচন আজ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:০৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নির্বাচন আজ ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ৪ নম্বর ওয়ার্ডে আক্তার হোসেন ও ৬ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান জাকারিয়া কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পৌর নির্বাচনে তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী ও ছয়টি কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৩টি ভোটকেন্দ্রে ২৮২টি ভোট কক্ষ রয়েছে। ভোটের মাঠে পুলিশ, আনসার বাহিনী ও স্ট্রাইকিং ফোর্সসহ ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।