মুন্সীগঞ্জের লৌহজংয়ের সানজিদা আক্তার মৌরি। এখন বয়স ৩০ বছর। পাঁচ বছর বয়সে ঢাকার গেন্ডারিয়া এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি। কিন্তু অর্থের অভাবে সুচিকিত্সা করাতে পারেননি। হাতে প্ল্যাকার্ডে হেল্প মি (সাহায্য চাই) লিখে এসেছেন বায়তুল মোকাররম মসজিদের সামনে। তবে টাকা নয়, চাইছেন বেঁচে থাকার জন্য একটি চাকরি —ফোকাস বাংলা