করোনা ভাইরাসের মহামারি মোকাবেলায় ভারতের সেরাম ইনিস্টিটিউটের প্রস্তুতকৃত কোভিডশিল্ডের অনুমোদন দেয়া হয়েছে নেপালে। জরুরি ভিত্তিতে গতকাল শুক্রবার (১৫ জানুয়ারি) দেশটির সরকার এই অনুমোদন দিয়েছে। নেপাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এক বিবৃতিতে নেপাল স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ শর্তে করোনা ভাইরাসের ভ্যাকসিন কোভিডশিল্ডের অনুমোদন দিয়েছে সরকার। ১৫ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
কোভিডশিল্ডে ভ্যাকসিনটি আবিষ্কার করেছে এস্ট্রাজেনকা ও অক্সফোর্ডের গবেষকরা। ভারতের সেরাম ইনিস্টিটিউট এই গবেষণার সঙ্গে যুক্ত আছে। নেপাল সরকার ভারত সরকারের মাধ্যমে এসব ভ্যাকসিন সেখানে সরবরাহ করবে বলে জানা গেছে।
ইত্তেফাক/টিআর
