অষ্টম শ্রেণির পড়াশোনা
বাংলা প্রথমপত্র
এইচ.এম. ফেরদাউস হাসান, প্রভাষক মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা
‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’
- শেখ মুজিবুর রহমান
অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র যেখানে সবারই সমান স্বাধীনতা থাকে। যেখানে প্রত্যেকেই হবে তার জগত্-নিয়ন্তা। এটাই সেই গণতন্ত্র যাতে আপনাদের আজ অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। একদিন আপনারা বোঝতে পারবেন, হিন্দু ও মুসলমানদের মধ্যে পার্থক্য ভুলে যাওয়া এবং আপনারা আপনাদের শুধু মানুষ মনে করবেন এবং সবাই একত্র হয়ে স্বাধীনতার আন্দোলনে ব্রতী হবেন।
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে?
খ. বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ‘ইতিহাস’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন
দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ, “উদ্দীপকটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- ভাষণটি সম্পূর্ণভাব ধারণ করে”-মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
প্রশ্নের উত্তর:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ খ্রি: ১৭ মার্চ।
খ) ‘বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস’ বলতে বাঙালির অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামে রক্তদান ও আত্মদানের ইতিহাস বোঝানো হয়েছে। ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর থেকেই বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা নানাভাবে শোষিত ও নির্যাতিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচনে জয় লাভ করেও ক্ষমতায় যাওয়া, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে ছাত্রদের ওপর গুলি, ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে হত্যা পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়-অত্যাচারকে নির্দেশ করে। তাদের অন্যায়-অত্যাচারকে ভয় না পেয়ে বাঙালি জাতি আত্মত্যাগের মধ্য দিয়ে নিজেদের অধিকার অর্জন করেছে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এ কথাই বোঝানো হয়েছে।
গ এবং ঘ এর উত্তর আগামীকাল
