আমাদের মুক্তিযুদ্ধ
প্রশ্ন-১: মুক্তিযুদ্ধ কী? মুক্তিযুদ্ধ কাকে বলে?
উত্তর:পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ, শোষণ, নিপীড়ন, নির্যাতন ও বর্বর অত্যাচার হতে মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালে নয় মাসব্যাপী যে যুদ্ধ হয়েছিল তাকে মুক্তিযুদ্ধ বলে।
প্রশ্ন-২:মুক্তিযুদ্ধ হয়েছিল কেন?
উত্তর:পশ্চিম পাকিস্তানের শাসন ও শোষণ থেকে মুক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল।
প্রশ্ন-৩: অপারেশন সার্চলাইট কী?
উত্তর:১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলা ও নারকীয় হত্যাকাণ্ড ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত।
প্রশ্ন-৪: মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কেন?
উত্তর:মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায়ের জন্য মুজিবনগর সরকার গঠিত হয়েছিল।
প্রশ্ন-৫:মুজিবনগর সরকার গঠনের ফলাফল কী ছিল?
উত্তর:মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায় এবং বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম হয়।
প্রশ্ন-৬:আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি কেন?
উত্তর:আমরা শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করি।
