এই সময়ের ছড়া

বরং

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২০:১৯

কামাল হোসাইন

 

নোংরা ঘাঁটা লোকটা যদি

কুিসত কয় অন্যকে

বলুন দেখি, সত্যিকারের

কুশ্রী বলে গণ্য কে?

নিজের দিকে চায় না যারা

অন্য লোকের দোষ ধরে

তাদের এসব বলতে গেলেই

সাপের মতো ফোঁস করে।

চেহারাটা সুশ্রী হলেই

হয় না কারো মন ভালো

কুশ্রী লোকের সঙ্গ থেকে

নীরব নিঝুম বন ভালো।