নতুন গুঞ্জনে ঊবর্শী!

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২০:২৫

বিনোদন ডেস্ক

 

নিজের ক্যারিয়ারে বেশ কয়েকটি সফল সিনেমা যোগ করার পাশাপাশি বলিউডে ফ্যাশন আইকন হিসেবেও বেশ সুনাম অর্জন করছেন ঊর্বশী রাওতেলা। কিছুদিন পরই মুক্তি পাবে ঊবর্শী অভিনীত থ্রিলার সিনেমা ‘ব্ল্যাক রোজ’। সিনেমাটি নিয়ে ব্যস্ততা থাকলেও এর মাঝেই একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে চমকে দিচ্ছেন ভক্তদের। নিজের ইনস্টাগ্রামে কোনোকিছু পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল বনে চলে যায়। সম্প্রতি ঊবর্শী একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যেখানে তাকে দেখা যায় মাথায় লম্বা বিনুনি, পিচ রঙের সালোয়ারের ওপর গায়ে সাদা ছাপা ওড়না। মাথায় সিঁদুর আর কপালে লাল টিপ। একেবারেই আটপৌঢ়ে পোশাকের দেশি লুকের এক অন্য ঊর্বশীকে সামনে এনেছেন তিনি নিজেই। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঘাবড়ে যেও না টেক ইট ইজি। গায়ের রঙের থেকে অন্তত ১০ পরত শ্যামবর্ণ হতে হয়েছে আমাকে। প্রস্তুত থাকুন, খুব শিগগিরই দারুণ একটা বিষয় জানাতে চলেছি আপনাদের। আমার নতুন লুক কেমন লাগছে তোমাদের? দেখো আমার লম্বা চুলে নজর দিও না কিন্তু!’ আর এতেই ভক্তদের মনে নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। অনেকেই বলছেন তাহলে কী বিয়ে করে ফেলেছেন ঊবর্শী! গত মাসেই এমন আরেকটি ছবি নিয়েও গুঞ্জন রটেছিল তার বিয়ে নিয়ে। আর তাই নতুন এই ছবিটিকে ঘিরে গুঞ্জনের পাল্লা আরো ভারি হয়েছে বলিপাড়ায়।