আপনার রাশিফল

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২০:২৬

১৭ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৩ জমাদিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি। আপনার শুভ সংখ্যা: ৮। শুভ বার: শনি। শুভ রত্ন: নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন।       

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কোনো সিনিয়র সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিয়ে সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সৃজনশীল কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো বিশেষ রঙের প্রতি আগ্রহবোধ করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।