জাবিতে মাদকসহ আটক ১০

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০০:৩৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘হিম উত্সব’ অনুষ্ঠানে এসে মাদক সেবনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ নারী শিক্ষার্থীসহ ১০ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

শনিবার রাত সাড়ে ১০টা থেকে ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চের আশপাশে বসা মাদকের আসর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছে গাঁজা, মদ পাওয়া যায়।