নেত্রকোনায় সন্তানকে হত্যা করল বাবা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৫২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে বাবার হাতে নৃশংসভাবে খুন হয়েছে তারই সাত বছরের ছেলে আরাফাত। শনিবার সকালে এ ঘটনা ঘটে। বাবার নাম এরশাদ মিয়া। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার রৌহা ইউনিয়নর কাঞ্চনপুর গ্রামের এরশাদ মিয়া ও তার স্ত্রী সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের আফরোজার একমাত্র সন্তান আরাফাত। বানিবনা না হওয়ায় আফরাজো তার স্বামী এরশাদ মিয়াকে তালাক দিয়ে বাবার বাড়িতে ছেলেকে নিয়ে বসবাস করত। শনিবার সকালে এরশাদ মিয়া হঠাত্ শ্বশুরবাড়ি গিয়ে আফরোজার কাছ থেকে ছেলেকে নিয়ে ঘরে যায় এবং দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হওয়ায় আফরোজা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আরাফাতের লাশ উদ্ধার করে। নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, আরাফাতকে তার বাবা ঘরের দরজা বন্ধ করে খুন করে লাশের পাশেই বসেছিল। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। থানায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনার মর্গে পাঠানো হয়েছে।