জীবননগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৫২

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

জীবননগর উপজেলার উথলী গ্রামে ট্রেনে কেটে রোমেলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উথলী রেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বড় শলুয়া গ্রামের মৃত সবদুল হোসেনের স্ত্রী রোমেলা খাতুন সেনেরহুদা গ্রামে আসছিলেন। উথলী রেল স্টেশনের পার্শ্ববর্তী পুরাতন বিজিবি ক্যাম্পের সামনে রেলগেট পার হবার সময় রাজশাহী হতে খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, যেহেতু ঐ বৃদ্ধা ট্রেনে কেটে মারা গেছেন এজন্য রেল পুলিশ লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।